ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সারার দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩
সারার দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল!
সারা আলী খান

বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। জিমের পোশাকে তার দৌড়ে যাওয়ার ভিডিও ভাইরাল। তিনি জিম থেকে বের হয়ে একটি ভবনের সামনে আসতেই পাপারাজ্জিদের সামনে পড়ে এমন ঘটনা ঘটে। কেউ কেউ তার নাম ধরে ডাকেন। কিন্তু কোনোরকম সাড়া না দিয়ে এক দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন তিনি। 

এই অভিনেত্রী ভেতরে গিয়েই ক্ষান্ত হননি। বরং এ দৌড় চলতে থাকে সিঁড়ি পর্যন্ত। এর মাঝে একবারের জন্যও পেছন ফিরে তাকাননি সারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি বিকালে জিমে যাচ্ছিলেন সারা আলী খান। এসময় এই ঘটনা ঘটান তিনি। কী কারণে সারা এমনটা করেছেন তা জানা যায়নি। এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। সারা আলী খান কখনো মিডিয়ার সঙ্গে এমন আচরণ করেননি। বরং সবসময়ই হাসিমুখে কথা বলতে দেখা গেছ তাকে। কিন্তু সারার আকস্মিক এই ঘটনায় বিস্মিত সবাই!

Advertisement

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। গত ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ।

লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত, চিত্রাঙ্গদা প্রমুখ। তা ছাড়া বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় অভিনয় করেছেন সারা। এরই মধ্যে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!