পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২৯ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ সেই উঠতি মডেলকে রীতিমতো জোর করে বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। শুধু তাই নয় তাকে মারধরও করা হয় বলে অভিযোগে জানিয়েছেন সেই মডেল।
শরীরে বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে ওই মডেলের। অতীশ ওই মডেলকে ঘুষি এবং লাথি মারেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এ ছাড়াও ওই মডেলকে বার বার হুমকিও দিয়েছেন অতীশ। ঘটনার পর উঠতি মডেলকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
.png)
মঙ্গলবার, হরিদেবপুর থানায় ওই মডেল লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অতীশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অতীশকে আলিপুর আদালতে পেশ করার কথা।