ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভিডিও দিয়ে অবশেষে রহস্য প্রকাশ করলেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ৮ জানুয়ারি ২০২৩
ভিডিও দিয়ে অবশেষে রহস্য প্রকাশ করলেন বুবলী
বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে খ্যাতির পাশাপাশি সমালোচনার শিকারও হয়েছেন। সেই সঙ্গে অভিনয়ের জন্য প্রসংশাও কুড়িয়েছেন ভক্ত-অনুরাগীদের।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন বুবলী। মাঝে মধ্যেই ভক্তদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমার নানা বিষয় তুলে ধরেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রের নীলের মাঝে জাহাজে ভাসছেন এই অভিনেত্রী। জাহাজে ভীষণ উচ্ছ্বসিত মনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, সমুদ্রের বিশালতা যেন এক অপার রহস্যে।

তবে ভিডিওটি অভিনেত্রীর ‘প্রহেলিকা’ ছবির শুটিংয়ের সময় করেছিলেন বলেই ধারণা করছেন অনেকে। কয়েক দিন আগেই চয়নিকা চৌধুরীর এই ছবিটির শুটিংয়ের জন্য সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন বুবলী। ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!