কে বলবে বয়স ৫৬? শার্টলেস ছবি পোস্ট সালমান খানের!
বলিউডের ‘ভাইজান’ তিনি। ৫৬ গণ্ডি ছুঁয়েও দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকা থেকে নাম কাটা পড়েনি সালমান খানের। মেয়েরা যদিও তাকে ‘ভাই’ নয়, ‘জান’ বানাতেই বেশি উদ্যোগী তবে সালমানের বোনের সংখ্যা নেহাত কম নয়। অর্পিতা ও আলভিরা, সলমনের নিজের বোন তো রয়েছেই পাশাপাশি বলিউডের বহু অভিনেত্রীরই প্রিয় ‘ভাইজান’ সালমান।
ভাইফোঁটায় ফ্যানেদের দারুণ সারপ্রাইজ দিলেন সালমান খান। নিজের শার্টলেস ছবি শেয়ার করলেন এই বলিউড সুপারস্টার। তার সুদর্শন লুক আজও অষ্টাদশীর মনে ঝড় তোলে, এদিন ফের তা বুঝিয়ে দিলেন ভাইজান।
একদম পুরুষালি চেহারায় সুদর্শন সালমান। সাদা-কালো ছবিতে রোদচশমা পরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। এই বয়সেও কাউকে এত হট কী করে দেখায়? প্রশ্ন নেটিজেনদের। কেউ লিখেছেন, ৩০ বছরেও এত সুঠাম দেহ হয় না বহু ছেলের, আর সলমন খানকে দেখুন! ভাবা যায়?
সদ্যই ডেঙ্গু মুক্ত হয়েছেন সালমান। গত সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে কাজ থেকে বিরতি নিয়েছিলেন তারকা। দিওয়ালি পার্টি থেকে দূরে থাকলেও ভগ্নিপতি আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে মঙ্গলবার রাতে হাজির হয়েছিলেন তারকা।
আগামিতে সালমানকে রূপালি পর্দায় দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে। আগে এই ছবির নাম ছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’ হিসাবে পরিচিত ছিল এই ছবি। কিন্তু সেটি মোটেই আনুষ্ঠানিক টাইটেল ছিল না।
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সলমন ছাড়াও দেখা মিলবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের একদম শেষলগ্নে (৩০ ডিসেম্বর) মুক্তি পাবে এই ছবি।
এছাড়াও সলমনের হাতে রয়েছে ‘টাইগার ৩’। এই ছবিতে ফের একবার ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধবেন তারকা। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মণীশ শর্মা।