ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ২৬ মে ২০২২
অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ
ছবি: সংগৃহীত

শুটিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা গুহ। সঙ্গে ছিলেন বাবা বিস্বপ্রীয় গুহ। পথেই ঘটে বিপত্তি। তার চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল একটি গাছ। এতে তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অভিনেত্রী ও তার বাবার কোনো চোট লাগেনি।

অনন্যার বাবা জানিয়েছেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন। পাশের সিটে বসা ছিলেন অনন্যা। তাদের গাড়িটি এসপি মুখার্জি রোড দিয়ে যাওয়ার সময় আচমকা একটি গাছ তাদের গাড়িতে এসে পড়ে। তৎক্ষণাৎ ব্রেক কষায় প্রাণে বাঁচেন তারা। আরেকটু দেরি হলে গাছটি যদি গাড়ির মাঝ বরাবর পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

এ ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। ডিএমজি গ্রুপের কর্মীরাও সেখানে হাজির হন। গাছ পড়ার কারণে ওই রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশের ধারণা, গোড়া আলগা হওয়ার কারণেই গাছটি ভেঙে পড়েছে।

প্রসঙ্গত, আচমকা এ ঘটনায় ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যান 'মিঠাই'খ্যাত এই অভিনেত্রী। তার চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। যদিও পরবর্তীতে তিনি শুটিং সেটে পৌঁছেছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!