ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

৩৫ বছর পর কোন বধির অভিনেতা অস্কার পেলেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ২৮ মার্চ ২০২২
৩৫ বছর পর কোন বধির অভিনেতা অস্কার পেলেন
ট্রয় খটসর

মার্কিন অভিনেতা ট্রয় খটসর ৯৪তম অস্কারে সেরা পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন। তবে তিনি কানে শুনতে পারেন না। আর একাডেমিক অ্যাওয়ার্ডসের ইতিহাসে প্রথমবার কোন বধির অবিনেতা এই পুরস্কার জিতলেন। ‘কোডা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ৫৩ বছর বয়স্ক ট্রয় এ এ স্বীকৃতি পান।

জন্মগতভাবে বধির এই অভিনেতা বেড়ে ওঠেন আরিজোনায়। তিনিই পরিবারের একমাত্র বধির সদস্য ছিলেন। অভিনেতা হিসেবে তিনি বেশি প্রশংসা কুড়িয়েছেন মঞ্চে ‘অব মাইস অ্যান্ড মেন’, ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ কিংবা ব্রডওয়ে প্রযোজনা ‘বিগ রিভার: দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’-এর মতো কাজগুলো করে।

‘কোডা’ ছবিতে একজন জেলে চরিত্রে অভিনয় করেছেন ৫৩ বছর বয়স্ক ট্রয়। তিন দশকেরও বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করছেন তিনি।

এর আগেও একজন বধির শিল্পী অস্কার জিতেছিলেন। তিনি ছিলেন একজন অভিনেত্রী, মার্লি ম্যাটলিন। ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেজার গড’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জিতেছিলেন অস্কার। এ বছর ‘বেলফাস্ট’ ছবির জন্য কাইরান হিন্ডস, ‘কোডা’ ছবির জন্য ট্রয় খটসর, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য জেসে প্লেমনস ও কডি স্মিট-ম্যাকফি, ‘বিয়িং দ্য রিকার্ডোস’ ছবির জন্য জে কে সিমনস পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

দীর্ঘ ৩৫ বছর পর এবার এক আসরে তিন জন সঞ্চালক পেল অস্কার। এর আগে একবার তিন জন সঞ্চালক ছিলেন ১৯৮৭ সালে। সেবার অস্কার সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান শেভি চেজ, অভিনেত্রী গোল্ডি হাউন ও অস্ট্রেলিয়ান অভিনেতা পল হগ্যান।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!