ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

জিমে ব্যস্ত অন্তঃসত্ত্বা কাজল (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২৫ মার্চ ২০২২
জিমে ব্যস্ত অন্তঃসত্ত্বা কাজল (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা কাজল আগারওয়াল। ২০২০ সালের ৩০ অক্টোবর ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি। নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অতিথি আসার কথা সবাইকে জানিয়েছেন নায়িকার স্বামী। মা হওয়ার প্রস্তুতিতে এখন আর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী।

কাজল আগারওয়ালের হাতে আছে ‘হেই! সিনামিকা’ সিনেমা। দুলকার সালমান ও অদিতি রাও হায়দারিকে দেখা যাবে তার সঙ্গে। রোমান্টিক ঘরানার সিনেমাটি মুক্তি পাচ্ছে ৩ মার্চ। এই বছর মুক্তি পাবে কাজলের আরো কয়েকটি সিনেমা।

তবে আরো জানা যায়, আগামী মে মাসে সংসার আলো করে আসতে পারে তাদের প্রথম সন্তান। গত ২০ ফেব্রুয়ারি ছিল কাজলের বেবি শাওয়ার। বিশেষ এ দিনের বেশ কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়।

সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে কাজলের। নিজেকে সুস্থ ও ফিট রাখতে কাজল এখন নিয়মিত জিমে শরীরচর্চা করছেন। তার মতে খুব বেশি জটিলতা না থাকলে প্রত্যেক গর্ভবতী নারীর ব্যায়াম করা উচিত। সেই শরীরচর্চার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, জিমের পোশাকে একজন নারী প্রশিক্ষক ও কাজল শরীরচর্চায় ব্যস্ত। জিমে নানা দিকনির্দেশনা দিচ্ছেন কাজলকে সেই প্রশিক্ষক। এর পাশাপাশি নানাভাবে তাকে সহযোগিতাও করছেন।

সেই ভিডিওর ক্যাপশনে কাজল লেখেন, বরাবরই আমি সচেতন প্রকৃতির মানুষ। সব সময় কাজে ব্যস্ত থাকতেই পছন্দ করি। তবে মাতৃত্ব ভিন্ন একটি অভিজ্ঞতা। তবে খুব বেশি জটিলতা না থাকলে সব অন্তঃসত্ত্বা নারীর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য শরীরচর্চা বিশেষ প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!