ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

প্রেমিকের সঙ্গে সহবাসের ভিডিও ফাঁসের পরেই নায়িকার আয় ১৪৯ কোটি, না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ১৯ মার্চ ২০২২
প্রেমিকের সঙ্গে সহবাসের ভিডিও ফাঁসের পরেই নায়িকার আয় ১৪৯ কোটি, না
ছবি: প্রতীকী

বিশ বছর আগেও তেমন পরিচিতি ছিল না কিম কার্দাশিয়ানের। বিনোদনের পাতায় মাঝেমধ্যে ২২ বছরের মেয়েটির নাম ভেসে উঠত। তবে নামজাদা আইনজীবী রবার্ট কার্দাশিয়ানের মেয়ে হিসাবে। সেই আইনজীবী, যিনি আমেরিকান ফুটবলার ও জে সিম্পসনের বন্ধু। যিনি সিম্পসনের স্ত্রী ও তার প্রেমিকের হত্যাকাণ্ডে বন্ধুর হয়ে আদালতে লড়েছিলেন।

নীল দুনিয়ার সুপারস্টার কিম কার্দাশিয়ান

২০০২ সালে আরো কয়েকটি কারণে কিম কার্দাশিয়ানের নাম বলতেন অনেকে। হিলটন হোটেলস-এর উত্তরাধিকারী প্যারিস হিলটনের বন্ধু হিসাবেও লোকজন চিনতেন তাকে। আবার হিপ হপ গায়িকা ব্র্যান্ডির স্টাইলিস্ট হিসাবেও চোখে পড়ছেন। সেই সঙ্গে ব্র্যান্ডির ছোটভাই উইলি ‘রে জে’ নরউডের বান্ধবী হিসাবেও ধরা পড়ছিলেন পাপারাৎজ্জিদের ক্যামেরায়।

তবে বছর কয়েকের মধ্যে অবশ্য ছবিটা পাল্টে যায়। বিনোদনের পাতায় যার টুকটাক ছবি দেখা যেত, সেই কিম রাতারাতি তারকা হয়ে যান। অনেকের দাবি, এর পিছনে একটি ভিডিওর অবদান কম নয়।

রে জে-র সঙ্গে কিমের উদ্দাম যৌনতার ভিডিও ফাঁস হওয়ামাত্রই সকলের নজরে পড়ে গিয়েছিলেন রবার্ট কার্দাশিয়ানের মেয়ে।

কিম কার্দাশিয়ান এবং তার প্রেমিক রে জে

একটি ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, ২০০২ সালের অক্টোবরে ২৩তম জন্মদিন উদযাপন করতে রে জে-র সঙ্গে মেক্সিকোর কাবো সান লুকাসে ছুটি কাটাতে গিয়েছিলেন কিম। সে সময় একটি ক্যামকর্ডারও সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিম এবং রে। ছুটির মজাদার ছবি ছাড়াও তাতে বন্দি হয়েছিল দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত।

২০০৭ সালে প্যারিসকে পিছনে ফেলে দিয়েছিল কিমের ভিডিও। পর্ন ছবি তৈরি করে এমন এক সংস্থা সেটি প্রকাশ্যে এনেছিল। তবে কিমের ভিডিও কীভাবে তাদের হাতে পৌঁছল, তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে।

৪১ মিনিটের ওই ভিডিওটি যাতে প্রকাশ্যে না আসে, সে জন্য আইনি লড়াইও করেছিলেন কিম। তবে শেষমেশ তাতে সফল হয়নি তিনি।

২০০৭ সালে ২১ মার্চ তা দিনের আলো দেখামাত্রই হামলে পড়েছিলেন কোটি কোটি উৎসাহী। অখ্যাত এক স্টাইলিস্ট থেকে রাতারাতি তারকার খ্যাতি পেয়ে গিয়েছিলেন কিম।

ওই ভিডিও থেকেই নাকি কিমের রোজগার হয়েছিল ২ কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪৯ কোটি টাকারও বেশি! আয়ের নিরিখে প্যারিসকেও নাকি ছাপিয়ে গিয়েছিল কিমের একটি ভিডিও।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!