ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

‘লোকাল’ বুবলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৬, ৭ মার্চ ২০২২
‘লোকাল’ বুবলী
বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় এবং ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। দম ফেলার ফুরসত নেই, একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। এবার লোকাল’ শিরোনামের নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ছবির পরিচালক সাইফ চন্দন। 

কয়েক দিন আগেই চুক্তিবদ্ধ করা হয়েছে বুবলীকে। ছবি প্রসঙ্গে বুবলী বলেন, কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এর আগে সাইফ চন্দনের ‘কয়লা’ নামে আরো একটি ছবিতে অভিনয় করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। তাই দ্বিতীয়বার প্রস্তাব পেয়ে কাজ করতে সম্মত হয়েছি।

ছবিতে চরিত্র সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে এখনি কিছু বলতে চাইলেন না বুবলী। সেজন্য অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পাওয়া অবধি। বুবলী জানালেন, চলতি মাসেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। 

তবে বুবলীর চরিত্র ও কাহিনি সম্পর্কে সামগ্রিক ধারণা দিলেন সাইফ চন্দন। তিনি জানান, মফস্বল এলাকা কেন্দ্র করে এগোবে সিনেমার গল্প। তুলে ধরা হবে সেখানকার স্থানীয় মানুষের সংগ্রাম, যাপিত জীবনসহ নানা সংস্কৃতি। এতে একজন নেত্রীর ভূমিকায় হাজির হবে বুবলী।  

সিনেমাটি প্রযোজনা করবে টাইগার মিডিয়া। জানা গেছে, বুবলীর সঙ্গে প্রথম সারির একজন নায়ক থাকবেন এই ছবিতে। তার নাম ক্রমশ প্রকাশ্য। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!