উত্তেজনাপূর্ণ ইউক্রেনে বিপজ্জনক অবস্থায় ঘুরছেন উর্বশী (ভিডিও)
বলিউডের নামকরা মডেল উর্বশী রাউতেলা। যদিও অভিনয়ে তিনি এখনো ততটা জনপ্রিয় হননি। কিন্তু ফ্যাশন জগতে তার আলাদা একটা সুনাম আছে। দেশীয় মাধ্যম পার করেছেন বহু আগেই। তার মডেলিং নিয়ে পৌঁছে গেছেন আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে। এর আগেও একাধিক অনুষ্ঠানে তিনি মডেলিং করেছেন।
তবে এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে সব চেয়ে কম বয়সে তিনি ‘মিস ওয়ার্ল্ড’ এর বিচারক হয়েছেন। এরপর থেকে সবাই চমকে গিয়েছেন তার বিচক্ষণতা দেখে। সম্প্রতি দুবাইয়ের আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও ফের একবার চমকে দিয়েছেন সবাইকে।
এবার ফের আরো একটি চমকে যাওয়ার মতো ঘটনা ঘটালেন। বর্তমানে ইক্রেনে চলছে যুদ্ধের প্রস্তুতি। এর মধ্যেই ইউক্রেন গিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিপদনজনক এই সময়ে ইউক্রেনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
পোস্টের ক্যাপশনে লিখেছেন, ফোনে কথাবার্তা বলা বন্ধ, কারণ মোবাইলে নেট নাই। নেই কোন খবর জানার ব্যবস্থা। মাঝে মাঝে আসে নেট, তাও আবার চলে যায়। তাই প্রকৃতির মাঝে মিলে মিশে আছি। জানিনা ঠিক কি হতে যাচ্ছে। সকলের জীবনই তো দামী। প্রকৃতির মাঝে থাকলেই তা শুধু বোঝা যায়।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে উর্বশীর ইউক্রেনে গেছেন তামিল ভাষার ‘দ্য লেজেন্ড’ সিনেমার শুটিং করতে। শুটিং থেকে দুদিনের বিরতি পেয়েছেন। আর সেই সুযোগে শহর ঘুরে দেখছেন তিনি। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ থেকে আসলে ঠিক কোন দিকে মোড় নিচ্ছে তা এখন তারা বুঝে উঠতে পারছেন না কেউ।