ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

নিপুণের বিরুদ্ধে অভিযোগ করলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২২
নিপুণের বিরুদ্ধে অভিযোগ করলেন আইনজীবী
চিত্রনায়িকা নিপুণ- ফাইল ফটো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না- এ মর্মে জারি করা রুল শুনানির জন্য বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিন আদালতের ডায়াসের সামনে দাঁড়িয়ে চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসছেন। আদালত অবমাননা করে চলছেন। 

তখন উত্তরে আদালত বলেন, আপনারা যা বলছেন, এটা রুলের সঙ্গে সম্পৃক্ত নয়। পরে আদালত রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আদালতে নিপুণের পক্ষে সংযুক্ত ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!