ফ্যাক্ট চেক: শিবানী অন্তসত্ত্বা? তাই এত জলদি বিয়ে, জানুন আসল সত্য
শনিবার গাঁটছড়া বাঁধলেন ফারহান আখতার আর শিবানী দান্ডেকর। অভিনেতার খান্ডালার ফার্মহাউজেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নব দম্পতির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিয়ের দিন লাল রঙের ফিশটেল গাউন বেছে নিয়েছিলেন শিবানী। ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট। ছবি সামনে আসার পর থেকেই ফারহান শিবানীকে শুভেচ্ছা জানান সকলে। সঙ্গে কেউ কেউ আবার শিবানীর ছবি দেখে অনুমান করছেন মা হতে চলেছেন তিনি! আর তাই নাকি এক তড়িঘড়ি করে বিয়ে।
একজন নেট-নাগরিক লিখেছেন- আমি জানি না, বিয়ের জন্য অভিনন্দন জানাব নাকি গর্ভাবস্থার জন্য। আরেকজন বলেছেন- সে কি উনি গর্ভবতী? একজন লিখেছেন, তাহলে কী আশা করছে? নয়তো বিয়ে করল কেন? আরেকজন লিখেছেন, ইয়ে তো প্রেগন্যান্ট হ্যায়।
যে ছবিটি নিয়ে এত চর্চা যা বেশ দূর থেকে তোলা হয়েছে। শিবানীর দাঁড়ানোর ভঙ্গমার জন্যই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, শিবানীর অন্য ছবিতে দেখা যাবে বেবি বাম্পের কোনো লক্ষণই নেই তার শরীরে। ফলত দূর হয়ে যাচ্ছে সব বিভ্রান্তি।
বিগত কয়েকবছর ধরেই লিভ ইনে আছেন ফারহান আর শিবানী। বিয়ে করতে চান তারা সেটাও জানিয়েছিলেন বহুবার। ২০২২ সালে শুরুতেই তাই গাঁটছড়া বেঁধে ফেলেন। পরিবার ও বন্ধুদের নিয়েই বিয়ের সমস্ত আয়োজন হয়েছিল। বলিউড থেকে এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ফারহা খান, আশুতোষ গোয়ারিকর, রিয়া চক্রবর্তী, হৃতিক রোশনরা।
ফারহান এবং শিবানীর প্রথম দেখা হয়েছিল ২০১৫ সালের রিয়েলিটি শো ‘আই ক্যান ডু দ্যাট’-এ। এই শোতে প্রতিযোগী ছিলেন শিবানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন ফারহান। কিছুদিন পর তাদের ডেটিংয়ের খবর সামনে আসতে থাকে।