ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

পরীমনিকে নিয়ে মুখ খুললেন কুমিল্লার আইনজীবী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২২
পরীমনিকে নিয়ে মুখ খুললেন কুমিল্লার আইনজীবী
পরীমণি: ফাইল ফটো

ঢালিউডের আলোচিত নায়িকা পরিমনিকে নিয়ে এবার মুখ খুললেন কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন।

তিনি বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল যশোরের কেশবপুরের ফেরদৌস কবির সৌরভ নামে এক জনের সঙ্গে পরীমনির বিয়ে হয়। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাকে ডিভোর্স না দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শরীফুল রাজ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। পরিমণি সৌরভকে ডিভোর্সের প্রমাণ দেখাতে পারলে আইনি নোটিশ আমি উঠিয়ে নেব।

পরীমণির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে বুধবার সকালে সাংবাদিকদের জানান। তিনি স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে মঙ্গলবার পরীমনিকে আইনি নোটিশ পাঠান।  

যদি ডিভোর্স না দিয়ে বিয়ে করেন তাহলে তিনি প্রচলিত আইন লঙ্ঘন করেছেন এবং শরিয়াহ আইনের সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক। যার কারণে আমি বিষয়টি পরিষ্কার হতে চেয়েছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিমণি নোটিশের জবাব না পেলে আইনি পদক্ষেপ নেবো।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৮ মার্চ ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিয়ের তালাক কবে কোথায় করিয়েছেন? তার রেজিস্ট্রি তালাকনামার সংযুক্তিসহ লিগ্যাল নোটিশের জবাবসহ জনসম্মুখে প্রকাশ করবেন।

এছাড়া ২০২১ সালের ১৭ অক্টোবর শরীফুল রাজের সঙ্গে রেজিস্ট্রি বিয়ের কাবিনের কপি সংযুক্তিসহ লিগ্যাল নোটিশের জবাবসহ জনসম্মুখে প্রকাশ করবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন-অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হবো।

এ বিষয়ে চেষ্টা করেও পরীমনির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!