ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সঙ্কটজনক লতা মঙ্গেশকর, রাখা হল ভেন্টিলেশনে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২২
সঙ্কটজনক লতা মঙ্গেশকর, রাখা হল ভেন্টিলেশনে
ফাইল ছবি

সরস্বতী পূজার ফের শারীরিক অবস্থার অবনতি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। ভেন্টিলেটশনে দেওয়া হয়েছে সুর সম্রাজ্ঞীকে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।

চিকিৎসক প্রতীত সমদানির পর্যবেক্ষণে মুম্বাইয়ের ব্রিচ ক্যন্ডি হাসপাতালে ভর্তি আছেন। তারই অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে চলছিল লতা মঙ্গেশকরের চিকিৎসা। এরই মাঝে আবারো অবস্থার অবনতি ঘটে লতা মঙ্গেশকরের। কোনো রকমের ঝুঁকি না নিয়েই তাকে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে।

জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তার শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের পরিস্থিতি গুরুতর। টানা ২০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তিন সপ্তাহ পার করেই আবারো বাড়ল উদ্বেগ।

৯২ বছর বয়সি গায়িকা লতা মঙ্গেশকর ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আইসিইউতে রাখতে হয় গায়িকাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!