ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ : জায়েদ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:২৮, ২৯ জানুয়ারি ২০২২
কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ : জায়েদ খান 
জায়েদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। অপেক্ষা এখন ফলাফল ঘোষণার। এই নির্বাচনে ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ৫টা ১৬ মিনিট পর্যন্ত চলে।

এ উপলক্ষে এফসিডিতে এখন নায়ক-নায়িকাদের মিলনমেলা। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় এফডিসিতে এসেছেন। তারা ভোট দিতে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। অন্যদিকে অন্যান্য তারকাদের মতো জায়েদ খানও নিজের ভোটটি দিয়েছেন এবং রাতে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

জায়েদ খান বলেন, ‘সবাই ভালোবাসা দিবেন। গুজব বিশ্বাস করবেন না। ফেসবুকে, ইউটিউবে আমাকে যত খারাপভাবে উপস্থাপন করা হয়, মানুষ হিসেবে আমি এত খারাপ না।’

আরো পড়ুন: শিল্পী সমিতি নির্বাচনে চলছে ভোট গণনা, ভোর রাতে ফলাফল

তিনি আরো বলেন, ‘কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ। আপনাদের সবার জন্য ভালোবাসা। সবার জন্য শুভ কামনা। আমার জন্য দোয়া করবেন।’

শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে সকাল থেকেই শিল্পীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বিএফডিসি। একে একে ভোটাররা হাজির হয়েছেন। তবে মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। তবে সর্বমোট ৩৬৫ ভোট পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিল্পীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এখনো ফল ঘোষণা করা হয়নি।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!