ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ধানুষ-ঐশ্বর্যর বিচ্ছেদের সিদ্ধান্ত বদল! শুটিং করছেন একসঙ্গে, থাকছ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ২৩ জানুয়ারি ২০২২
ধানুষ-ঐশ্বর্যর বিচ্ছেদের সিদ্ধান্ত বদল! শুটিং করছেন একসঙ্গে, থাকছ
ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুষ ও রজনীকান্তের কন্যা পরিচালক ঐশ্বর্য। তাদের বিচ্ছেদের খবর শুনে দুঃখে ভেঙে পড়েছিল অনুরাগীরা। তবে শুধু অনুরাগীরা নয়, তাদের বিচ্ছেদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন স্বয়ং রজনীকান্তও। এমনকি ধানুষের বাবা তাদের এই বিচ্ছেদের খবরকে নস্যাৎ করে বলেছিলেন, এটা শুধুমাত্র পারিবারিক অশান্তি, আর কিছু নয়।

সাম্প্রতিক সময়ে অনেক দম্পতিই তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। ঘোষণা পরেই দেখা গেছে বদলে গেছে তাদের বাসস্থান, এমনকি রাতারাতি তারা বদলে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাম। কিন্তু এসব কিছুই ঘটেনি ঐশ্বর্য ও ধানুষের ক্ষেত্রে। বিচ্ছেদ ঘোষণা পরও নিজের নাম বদলাননি ঐশ্বর্য এমনকি বর্তমানে একটি গান শুট করতে হায়দ্রাবাদের রামোজি ফিল্মসিটিতে গিয়েছেন তারা। সেখানে সিতারা হোটেলে একই রুমে রয়েছেন এই জুটি। 

গানটির ভিডিও পরিচালনার দায়িত্বে রয়েছেন ঐশ্বর্য, ঐ ভিডিওতে অভিনয় করবেন ধানুষ। তাহলে কি বিচ্ছেদের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত বদল করতে চলেছেন ধানুষ ও ঐশ্বর্য!

বিচ্ছেদের ঘোষণার সময়েই তারা জানিয়েছিলেন যে তাদের এটি যৌথ সিদ্ধান্ত। তারা আলাদা হলেও দুই ছেলে যাত্রা ও লিঙ্গাকে একইসঙ্গে দেখভাল করবেন দুজনে। তাদের এই বিচ্ছেদ ঘোষণায় বিব্রত হয়ে পড়েন রজনীকান্ত, তড়িঘড়ি মেয়ে জামাইয়ের সঙ্গে কথাও বলতে যান তিনি। কিন্তু রজনীকান্তকে এড়িয়ে যান ধানুষ। 

সেসময় বাড়িতে উপস্থিত ছিলেন না তিনি। পাশাপাশি ধানুষের বাবাও তাদের এই বিচ্ছেদের বিষেয়ে বলেন, তারা আলাদা হতে চেয়েছেন কিন্তু এখনো আইনি প্রক্রিয়া চালু হয়নি। এটি আর পাঁচটা দাম্পত্য কলহের মতো। তিনি ছেলের সঙ্গে কথা বলবেন। এবার হোটেলের একই রুমে তাদের থাকা নিয়েই আশায় বুক বেঁধেছে অনুরাগীরা। সকলেই চান বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফেলুক এই তারকা দম্পতি। আগামীদিনে তারা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই তাকিয়ে সকলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!