ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৪, ৪ জানুয়ারি ২০২২
ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা
ইলিয়াস হোসাইনের ও তার স্ত্রী সুবাহ শাহ হুমায়রা (ছবি: সংগৃহীত)

বিয়ের এক মাস না পেরুতেই তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা করেছেন তারই স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি  করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক লাইভে এসে এ কথা জানান সুবাহ। এ বিষয়ে বনানী থানার ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরে অভিযোগ গতকাল সোমবার দিনগত রাতে এনে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছেন নায়িকা সুবাহ। মামলাটির তদন্ত কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন: সংবাদ সম্মেলনে কাঁদলেন সুবাহ, দিলেন ইলিয়াসের গোপন তথ্য

গত ১ ডিসেম্বর বিয়ে করেছেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করছেন।

সুবাহ লাইভে বলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি আমার মাকে নিয়েও সে অনেক বাজে কথা বলেছে। আমি আর নিতে পারছি না এসব। তাই লাইভে এসেছি। মিথ্যা বলার একটা সীমা থাকে, আমি সব প্রমাণ নিয়েই হাজির হয়েছি। মামলা করেছি, তবে করতে চাইনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!