ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ছাত্রীদের সঙ্গে শারিরীক সম্পর্কে জড়ান স্পাইডারম্যান অভিনেতা ফ্রাঙ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ২৩ ডিসেম্বর ২০২১
ছাত্রীদের সঙ্গে শারিরীক সম্পর্কে জড়ান স্পাইডারম্যান অভিনেতা ফ্রাঙ
জেমস ফ্রাঙ্কো

নিজ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে শারিরীক সম্পর্কে জড়ানোর অভিযোগ স্বীকার করলেন হলিউড অভিনেতা ও নির্মাতা জেমস ফ্রাঙ্কো। অস্কার মনোনয়ন পাওয়া এ অভিনেতা জানিয়েছেন, তিনি সবার সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু বিষয়টি স্বীকার করার সাহস হয়নি তার।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার অনেক প্রেমিকা ছিল। তবে কারো প্রতি আমি বিশ্বাসী ছিলাম না। আমি সবার সঙ্গে প্রতারণা করেছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। .... কিন্তু আমি প্রতারিত করতে চাইনি।

জেমস আরো বলেছেন, ‌কিশোর বয়সে আমি অ্যালকোহলে আসক্ত ছিলাম। আমি প্রচুর ঝামেলায় পড়েছিলাম। ১৭ বছর বয়সে সবকিছু ঠিক হয়ে গেলে। অ্যালকোহল ছাড়ার পর সাফল্য, মনোযোগ পেতে আমি মরিয়া হয়ে উঠেছিলাম। সাফল্য অর্জন ও খ্যাতি চূড়ায় উঠার পাশাপাশি নারীদের মনোযোগ আমাকে টানছিল। নারীদের সঙ্গে সম্পর্কে সাফল্য আমার কাছে ব্যাপক আগ্রহের বিষয় ছিল। কিন্তু এ আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছিলাম না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!