ফিরেছেন ফারিণ, নেই শিডিউল
ছোট পর্দার মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের কাছ থেকে পেয়েছেন প্রত্যাশার চেয়েও বেশি। সবার কাছেই তিনি এখন বেশ পরিচিত। ক্যারিয়ার জীবন তিনি মডেলিং দিয়ে শুরু করেছিলেন। কিন্তু অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন।
এই সময়ের অন্যান্য জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন, তানজিন তিশাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন। দর্শকরাও তাকে গ্রহণ করেছেন অনায়াসেই। মাসের প্রায় ত্রিশ দিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।
গেল ঈদে প্রায় দুই ডজনের মত নাটকে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। এরমধ্যে বেশকিছু নাটক দিয়ে হয়েছেন প্রশংসিত। ঈদের পর বেশ লম্বা বিরতি নিয়ে ফিরেছেন কাজে।
.png)
জানা যায়, আজ থেকে সামনের অনেকগুলো দিনের শিডিউল লকড ফারিণের। চলতি মাসেই অংশ নেবেন প্রায় ৯টির মত নাটকে। এরমধ্যে অংশ নেবেন বেশ কিছু ফটোশুটে। এরপর আবার অংশ নেবেন ওটিটি প্লাটফর্মের নতুন ওয়েবের কাজে। যেখানে অন্যান্য অনেকেই কাজে ফেরেননি কিংবা বিরতি নিয়ে নিয়ে কাজ করছেন সেখানে ফারিণের ব্যস্ততা বাড়ছে।
তাসনিয়া ফারিণ বলেন, ঈদের আগে অনেক বেশি চাপ ছিলো, তার দুইদিন আগে পর্যন্ত কাজ করেছি। ঈদকে ঘিরে চেয়েছি লম্বা একটা বিরতি নিয়ে বিশ্রামে যেতে। সবাই তো ঈদের পর একটু রিফ্রেশমেন্ট নিতে চায়, আমিও তাই।