দুবাইয়ে অমির ফ্ল্যাটে মডেল রথিকে দেখেন পরীমনি
আরব আমিরাতের দুইবাইয়ে তুহিন সিদ্দিকী অমির সঙ্গে তার ফ্ল্যাটে ১৭ রাত কাটিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা পরীমনি। ওই সময় ফ্ল্যাটে আরেক মডেল রথীকে দেখেন পরীমনি।
দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুবাইয়ের ব্লু ওয়াটার আইল্যান্ডে প্রায় ১১ কোটি টাকায় ফ্ল্যাট কেনেন অমি। সেখানে গিয়েছেন বাংলাদেশে কয়েকজন চিত্রনায়িকা ও মডেল। অমির ফ্ল্যাটে এনটিভির রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন মডেল রথীকে সবচেয়ে বেশি দেখা গেছে। রথীকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতেন অমি। অমির নেতৃত্বে থাকা চক্রের সঙ্গে আরেক মডেল ও অভিনেত্রী শিরিন শিলা যুক্ত রয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
চলতি বছরের এপ্রিলে দুবাই যান চিত্রনায়িকা পরীমনি। তিনি অমির ফ্ল্যাটে ১৭ দিন-রাত কাটান। তার দুবাই যাওয়ার বিমান টিকিট ও ঘুরাফেরার ব্যয় বহন করেন অমি। এসময় পরীমনি নগদ ১৫ লাখ টাকা পেয়েছেন।
দুবাইতে অমির সঙ্গে পরীমনির সখ্য সৃষ্টি হয়। দেশে ফিরে সেই অমি পরীমনিকে সাভারের বোটক্লাবে গিয়েছিলেন। কিন্তু পরীমনির শ্লীলতাহানির চেষ্টার মামলার ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে অমিও আসামি হন। তিনি এখন কারারন্তীণ।
সূত্রমতে, অমি মানবপাচারকারী। বাংলাদেশ থেকে উঠতি বয়সী মডেলদের পাচার করে সে। পরীমনির দুবাই ভ্রমণ ও ছবি প্রকাশ উঠতি মডেলদের প্রলুব্ধদের জন্যই।
উল্লেখ্য, বুধবার বিকেলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরীমনির বনানীর বাসায় অভিযানে যান ফোর্সটির গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় চার ঘণ্টার অভিযানে তাকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরে তাকে র্যাব সদর দফতরে নেয়া হয়।