ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

১২ দিন পর ‘ভিন্ন কাজ’ করে সবাইকে জানালেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ১২ জুলাই ২০২১
১২ দিন পর ‘ভিন্ন কাজ’ করে সবাইকে জানালেন শবনম ফারিয়া
ফাইল ছবি

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, সম্ভবত, দীর্ঘ ১২ দিন পর হাসলাম। স্ট্যাটাসের সঙ্গে তিনি নিজের হাসির একটি ছবিও জুড়ে দিয়েছেন।

তবে কীর কারণে শবনম ফারিয়া এতদিন পর হাসলেন স্ট্যাটাসে তা স্পষ্ট করেননি।

এছাড়া গত ৯ ঘণ্টায় আগে শবনম ফারিয়া আরো একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, তুমি শুধু আমার হয়ে থেকো, তুমি ভাবনার আকাশ হয়ে থেকো। তবে এটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা বোঝা যায়নি।

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা শবনম ফারিয়ার। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিন বোনের মধ্যে ফারিয়া সবার ছোট। ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এছাড়া ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!