[ বিনোদন ]
বিজ্ঞাপনে প্রিয়মনি, ধরা দিবেন ভিন্ন রূপে
ফাইল ছবি
‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখালেও ঢাকার সিনেমায় ‘কসাই’ দিয়ে তার অভিষেক হয়। বলছি এই সময়ের সম্ভাবনাময়ী সুন্দরী, লাস্যময়ী চিত্রনায়িকা প্রিয়মনির কথা। শৈশব থেকেই তার মিডিয়ার প্রতি ছিল অন্যরকম ভালোলাগা। তবে কখনো নায়িকা হবেন তা ভাবেননি। আত্নপ্রত্যয়ী প্রিয়মনি নিজের মেধা দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ জায়গা করে নেন সেরা দশের লাইম লাইটে।
এবার তিনি প্রথমবারের মতো কাজ করলেন বিজ্ঞাপনে। কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনটি সনি রেংস ফ্রিজের উপর। যেখানে ভিন্ন রূপে ধরা দিবেন এই নায়িকা। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন প্রিয়মনি।
বিষয়টি জানিয়ে তিনি বলেন, খুবই ভালো লাগছে। ক্যারিয়ারের প্রথম টিভিসি। একটি ভালো টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এটি ঈদ উপলক্ষে প্রচার হবে। আশা করছি ভালো ফিডব্যাক পাবো।
এদিকে প্রিয়মনি বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন। শিগগিরই সেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান প্রিয়মনি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!