ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জানালেন কার সঙ্গে ডেটে যেতে চান রাশমিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ২৮ মে ২০২১
জানালেন কার সঙ্গে ডেটে যেতে চান রাশমিকা
ফাইল ছবি

অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ কন্নড় সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা।

কোটি ভক্তের আকাঙ্ক্ষার নারী রাশমিকা বিশেষ একজনের সঙ্গে ডেট করতে চান। কিন্তু জানেন কি ব্যক্তিটি কে? সেই ব্যক্তি অন্য কেউ নন, ‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে রাশমিকা বলেন, আমি প্রভাসের অনেক বড় একজন ভক্ত। যদি সুযোগ পাই তবে তার সঙ্গে ডেটে যেতে চাই।

রাশমিকাকে ভক্তরা ‘এক্সপ্রেসন কুইন’ বলেও ডাকেন। কিন্তু ব্যক্তিগত জীবনে প্রেমের অভিজ্ঞতা খুব একটা মধুর নয় রাশমিকার। ভালোবেসে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন। আংটি বদল হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি এই জুটির।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!