ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্রেম পর্বের শুরু? একসঙ্গে এই কাজটিও করে ফেললেন যশ ও নুসরাত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২০ জানুয়ারি ২০২১
প্রেম পর্বের শুরু? একসঙ্গে এই কাজটিও করে ফেললেন যশ ও নুসরাত!
যশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান

স্বামী নিখিল জৈনের সঙ্গে এক ফ্ল্যাটে থাকছেন না নুসরাত জাহান। নিজের জন্মদিনে ভারতীয় গণমাধ্যমে নিজেই সেকথা জানিয়েছিলেন অভিনেত্রী। কারণটা ব্যক্তিগত বলেই দাবি করেছিলেন অভিনেত্রী-সাংসদ। 

এর নেপথ্যে তৃতীয় কোনো ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু রাজস্থান সফরের পর থেকেই নুসরাতের সঙ্গে যশ দাসগুপ্তর নাম জড়িয়ে নানা রটনা রটেছে। এমন পরিস্থিতিতে দুই তারকার ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে শুরু হল নতুন জল্পনা।

সোমবার রাতে সুস্বাদু খাবারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন যশ। একই সময় সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নুসরাত জাহান। শুধু তাই নয়, একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে, যশের স্টোরির স্ক্রিনশটই শেয়ার করেছেন নুসরাত। তাহলে কি একই রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তারকা? অনেকেই তুলেছেন এই প্রশ্ন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!