ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মারজুক রাসেলের বিয়ের ছবি ভাইরাল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ৩ জানুয়ারি ২০২১
মারজুক রাসেলের বিয়ের ছবি ভাইরাল
বিয়ের সাজে অভিনেতা মারজুক রাসেল এবং অভিনেত্রী রিমি করিম

বিয়ে করলেন অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি অভিনেত্রী রিমি করিমের সঙ্গে বিয়ের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এর পরেই চারিদিকে হইচই পড়ে যায় অভিনেতার বিয়ের খবরের সত্যতা নিয়ে।

আরো পড়ুন>>> স্বামী অক্ষয়কে বাঁচাতে নায়িকাকে ১০ কোটি টাকা দিয়েছেন স্ত্রী টুইঙ্কল!

ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রী বরের বেশে সেজেছেন ঠিকই কিন্তু বাস্তবে তিনি বিয়ে করেননি। পরিচালক উদয় বাঙ্গালি পরিচালিত ‘চাইলেও পাই না’ শিরোনামের একটি নাটকের দৃশ্যের এম সাজ সেজেছেন অভিনেতা মারজুক রাসেল এবং অভিনেত্রী রিমি করিম। 

কবি, গীতিকবি ও অভিনয়শিল্পী খ্যাত এই অভিনেতা গেল ঈদে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। ঈদের পর ফের নাটকের অভিনয়ে ফিরেছেন তিনি। 

আরো পড়ুন>>> পেটের দায়ে রিকশা চালিয়ে দিলেন বিসিএস, চাকরি পেয়ে মাকে চড়ালেন স্বপ্নের বিমানে

ঈদে মারজুক রাসেল অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমার অপরাধ কী’, ‘চিলে কোঠার বাদশা’, ‘মাস্ক’, ‘কুফা’, ‘বাঘের খাঁচা’, ‘বেদানা বিবির বিন্নি’, ‘পেইন-ড্রাইভ’, ‘গরুর মাংস’,  ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!