ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

কেন আবারো বউ সাজলেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৯, ২ অক্টোবর ২০২০
কেন আবারো বউ সাজলেন শ্রাবন্তী?
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

টলিউডের মিষ্টি নায়িকা হিসেবেই পরিচিত শ্রাবন্তী। সব সময়ই হাসিখুশি থাকতেই পছন্দ করেন। তবে নিন্দুকেরা বার বারই নানা কারণে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনকে নিয়ে তোলপাড় করে। এবারও এর ভিন্ন কিছু হয়নি।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া নিজেকে সাজাতে খুবই ভালোবাসেন টলিউডের মিষ্টি এই অভিনেত্রী। নিজেকে সাজানোর পর ছবি তোলা এবং তা সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করা তার আরো একটি ভালোলাগার কাজ। তার দুষ্টু-মিষ্টি ছবিগুলো সহজেই ভক্তদের মন কাড়ে।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া সম্প্রতি তিনি বউয়ের সাজে সেজে কিছু ছবি তার ইনস্টাগ্রামে আপলোড করেন। এরপরই নেতিজেনদের প্রশ্ন শুরু। কেন শ্রাবন্তী আবারো বিয়ে করলেন? নতুন সংসার কী শ্রাবন্তীর টিকবে? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের এরকম মন্তব্যে একেবারে জেরবার শ্রাবন্তী।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া তবে এখন শ্রাবন্তী এসবকে একেবারেই দূরে সরিয়ে রেখেছেন। নিন্দুকদেরকে ইগনোর করাটা শ্রাবন্তী শিখে ফেলেছেন। এখন তার শুধু মন-প্রাণ জুড়ে স্বামী রোশন আর তার কেরিয়ার।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী পোস্ট করলেন দারুণ কিছু ছবি। যা দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। তা হঠাৎ কেন বউয়ের সাজ? শ্রাবন্তী ছবি আপলোড করে লিখলেন ‘এ এক আজব প্রেমের গল্প! আসছে...’

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!