ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সদ্য জন্ম নেয়া ছেলের নাম রাখলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ১২ সেপ্টেম্বর ২০২০
সদ্য জন্ম নেয়া ছেলের নাম রাখলেন শুভশ্রী
শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী

মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শনিবার রাজ-শুভশ্রীর পরিবারে এলো এই খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে যুবান চক্রবর্তী। 

আরো পড়ুন>>> মা হলেন শুভশ্রী, তারকা পরিবারে এলো নতুন অতিথি

শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও।

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, বেবি কামিং ২০২০।

আরো পড়ুন>>> মারা গেলেন গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য

২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!