ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মা হলেন শুভশ্রী, তারকা পরিবারে এলো নতুন অতিথি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১২ সেপ্টেম্বর ২০২০
মা হলেন শুভশ্রী, তারকা পরিবারে এলো নতুন অতিথি
শুভশ্রী গাঙ্গুলি

মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শনিবার রাজ-শুভশ্রীর পরিবারে এলো এই খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

আরো পড়ুন>>> নাম প্রকাশের পর এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী

 

শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও।

আরো পড়ুন>>> ‘জাষ্ট ফ্রেন্ডের’ সঙ্গে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন তানজিন তিশা

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, বেবি কামিং ২০২০।

২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!