ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পর্দায় একসঙ্গে দুই নাদিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০, ১ সেপ্টেম্বর ২০২০
পর্দায় একসঙ্গে দুই নাদিয়া
সালহা খানম নাদিয়া ও নাদিয়া আহমেদ

প্রথমবারের মতো একসঙ্গে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন দুই নাদিয়া। দেড় দশকের অত্যন্ত পরিচিত মুখ নাদিয়া আহমেদ নাচের মাধ্যমে মিডিয়ায় আসেন। পরে মডেলিং এবং অভিনয়েও নাম লেখান। অন্যদিকে সালহা খানম নাদিয়া এক দশক আগে মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও এখন অভিনয়ে নিয়মিত। 

খণ্ড নাটকে এর আগে কয়েকবার একসঙ্গে কাজ করলেও এই আদিত্য জায়িদের রচনায় এটি পরিচালনায় আছেন অনন্য ইমন একটি ধারাবাহিকে কাজ করছেন। নাটকের নাম ‘ফ্যামিলি ফ্যান্টাসি’। গত বছরের শেষ দিয়ে এর শুটিং হয়েছিল।  

নির্মাতা অনন্য ইমন জানান,  নাটকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন দুই নাদিয়া। হাস্যকর মনে হলেও এতে উঠে এসেছে সমাজের নানান অসঙ্গতির কথা। তাই নাটকটি পারিবারিক ও সামাজিক বলা যায়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, কাজী উজ্জ্বল, ইভানা, এস আই শহীদ, ঈশিকা, মৌসুমি বিশ্বাসসহ অনেকে।

নির্মাতা আরো জানান, ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকটি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!