সুশান্তের বুকে হাত রেখে রিয়া বলেন ‘সরি বাবু’, অনুশোচনা না রহস্য?
সুশান্তের মরদেহ কাটার সময় মর্গে তার মরদেহের পাশে দাঁড়িয়ে ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃতদেহের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার কী বলেছিলেন রিয়া?
১৫ জুন মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গে শায়িত রয়েছে সুশান্তের নিথর দেহ। যুবনেতা সুরজিৎ সেখানে পৌঁছনোর আধ ঘণ্টা পর গাড়িতে ভাই শৌভিক এবং মা সন্ধ্যার সঙ্গে রিয়া হাসপাতালে আসেন। আইনত নিষেধ থাকলেও রিয়াকে সেদিন হাসপাতালের মর্গে প্রবেশ করতে দেয়া হয়।
সুরজিৎ বলেন, তিনিই সুশান্তের নিথর দেহ প্রথম রিয়াকে দেখান। সুরজিতের দাবি, সুশান্তের মৃতদেহ দেখামাত্রই অভিনেতার বুকে হাত দিয়ে রিয়া বলতে শুরু করেন, সরি বাবু। এর পরেই নাকি কান্নায় ভেঙে পড়েন রিয়া। সুরজিতের প্রশ্ন, সুশান্তকে দেখা মাত্রই কেন ‘সরি’ বলতে শুরু করেন রিয়া? অনুশোচনা, নাকি অন্য কোনো জটিল রহস্য?
মহেশের সঙ্গে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট বলছে, রিয়া-সুশান্তের বিচ্ছেদ হয় গত ৮ জুন। ওই দিনই সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট ছাড়েন রিয়া। রিয়ার কল রেকর্ড বলছে, এরপর থেকে অভিনেতার মৃত্যুর দিন পর্যন্ত তাদের দু’জনের আর কোনো কথা হয়নি। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃত্যুর আগের রাতে রিয়াকে নাকি ফোন করেছিলেন সুশান্ত। রিয়া ধরেননি। তবে কি সে কারণেই বারবার ‘সরি’ বলছিলেন রিয়া? উঠছে প্রশ্ন।