ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শেষের পথে ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ১১ আগস্ট ২০২০
শেষের পথে ‘অপারেশন সুন্দরবন’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রথম পোস্টার

মাত্র চার দিন শুটিং করলেই শেষ হবে নির্মাতা দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার দৃশ্যধারণের কাজ। এরপর বাকি থাকবে গানের দৃশ্যায়ণ। কিন্তু করোনার কারণে শেষ পর্যায়ে এসে বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে বলে জানালেন এর নির্মাতা। 

দীপংকর দীপন বলেন, করোনা ভাইরাসের কারণে থমকে ছিলো  ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং। এখন নতুন করে শুটিংয়ে ফেরার পরিকল্পনা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে শুটিংয়ে নামবো।

জানা যায়, ‘অপারেশন সুন্দরবন’র শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। ক্যামেরার পেছনে কাজ করেছেন প্রায় ১ হাজার ৩০০ জন লোক। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরো অনেক কিছু।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমামসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!