[ বিনোদন ]
বদলে যাওয়া দাম্পত্য জীবনের গল্প বলবেন নাঈম ও তিশা
এফ এস নাঈম এবং তাসনুভা তিশা
এফ এস নাঈম এবং তাসনুভা তিশা। নাটক অঙ্গনে সুনাম রয়েছে তাদের, উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক। তবে এবার তারা নিজেদের বদলে যাওয়া দাম্পত্য জীবনের গল্প শোনাবেন।
চার বছর আগে বিয়ে করেছেন তারা। আর এখন এতই তিক্ততা ভর করেছে তাদের মধ্যে যে নিজেদের মুখ দেখতেও আপত্তি তাদের। বিয়ের দায় অনেক মিটিয়েছে, এবার বিচ্ছেদের মাধ্যমে মুক্তি চায় রুনা-শিহাব। কিন্তু বিচ্ছেদের আগেই করোনা তাদেরকে একত্রে থাকতে বাধ্য করে।
আর সেই বাধ্য সময়ে অবাধ্য দুই মানুষ পরস্পরকে নতুন করে চিনতে শুরু করে। বিপন্ন এই সময় এই দম্পতিকে এমন কিছু বিষয়ের মুখোমুখি করে, যা আগে কখনো দেখেনি।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিপন্নবাস’। এতে রুনা-শিহাব চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও তাসনুভা তিশা।
এটি যৌথভাবে রচনা করেছেন আহমেদ খান হীরক ও সাগর শরিফুজ্জামান। পরিচালনা করেছেন শুভ্র খান। আজ (৬ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!