ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্ধ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ২৪ জুন ২০২০
বন্ধ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’!
ছবি: সংগৃহীত

বলিউডে স্বজনপ্রীতির কথা প্রায় সবার জানা। কিন্তু সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। সমালোচনার মুখে পড়েছেন ‘কফি উইথ করণ’ সঞ্চালক করণ জোহর। অনেকেই তার বিরুদ্ধে কথা বলছেন। এমন পরিস্থিতিতে এমন প্রশ্নও উঠেছে, তবে কি বন্ধ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’ শো?

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সুশান্তের মৃত্যুর পর স্বজনপ্রীতি ও বলিউডের এলিট ক্লাব বিতর্ক তুঙ্গে। অনেকের অভিযোগ, বলিউডে স্বজনপ্রীতি চরমে ওঠার কেন্দ্রে রয়েছেন করণ জোহর। নতুন খবর, করণ জোহরের সবচেয়ে আলোচিত চ্যাট-শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুম নাকি আর হচ্ছে না। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করণের চ্যাট-শো চিরতরে বন্ধ হতে পারে। একটি সূত্র বলেছে, চলমান বিতর্কের কারণে চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে, সহসাই ষষ্ঠ মৌসুমের শুট হচ্ছে না। চ্যানেলটি তাদের মত জানিয়েছে এবং নতুন মৌসুম সম্পর্কে সজাগ। যদি শুরু হয়, তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শকের তোপের মুখে পড়তে হবে।

Advertisement

তবে এ ব্যাপারে করণ জোহর এখনো মুখ খোলেননি। তা ছাড়া নির্মাতাদের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!