ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের চাচাতো বোন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৯ জানুয়ারি ২০২০
পাকিস্তানে মারা গেলেন শাহরুখ খানের চাচাতো বোন
শাহরুখ খান এবং চাচাতো বোন নূর জিহান

শাহরুখ খানের চাচাতো বোন নূর জিহান পাকিস্তানের একটি হাসপাতলে মারা গেছেন। মৃত্যুকালে সময় তার বয়স হয়েছিলো ৫২ বছর। 

মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারের ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। খবর জিও নিউজ

পেশোয়ারের কিসসা খাওয়ানি বাজারের কাছে শাহওয়ালি কাতালে থাকতেন নূর জিহান। তিনি দীর্ঘদিন ধরে ওরাল ক্যান্সারে ভুগছিলেন বলে জানান তার স্বামী আসিফ বুরহান।

রাজনৈতিকভাবে বেশ সক্রিয় ছিলেন নূর জিহান। জেলা ও শহর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পেশোয়ারের একটি (পিকে-৭৭) আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!