ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রাতুলের মিউজিক ভিডিও 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ২১ ডিসেম্বর ২০১৯
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রাতুলের মিউজিক ভিডিও 
নাইমুল ইসলাম রাতুল

২০১৩ সালে গানের রিয়্যালিটি শো ‘খুদে গানের রাজ’র রানার্স-আপ নাইমুল ইসলাম রাতুল। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে তিনটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন। এর মধ্যে ‘পুত্র’ চলচ্চিত্রে গান করে শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। 

এবার প্রথমবারের মতো মৌলিক গানের ভিডিও প্রকাশ করলেন রাতুল। তার ‘সাজনা রে’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটির কথা ও সুর সুস্মিতা বিশ্বাস সাথীর। সংগীত পরিচালনা করেছেন রাফি মোহম্মদ। রাতুলের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন অর্পিতা। আর নির্দেশনা দিয়েছেন জেমস সরকার ও হাসিবুর রহমান।

গানটি প্রসঙ্গে নাইমুল ইসলাম রাতুল বলেন, এর আগে সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। তবে প্রথমবার নিজের মৌলিক গান ও ভিডিও প্রকাশ পেলো। আমি খুব আনন্দিত। শ্রোতা-দর্শকদের গানচিত্রটি ভালো লাগলেই নতুন আরো গান প্রকাশে আমি উৎসাহী হবো।

‘সাজনা রে’ গানটি প্রকাশ পেয়েছে এসএফ মাল্টিমিডিয়ার ব্যানারে। গানটি রাতুলের আসন্ন নতুন অ্যালবামে থাকছে। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি খুব শিগগির প্রকাশ পাবে বলে জানান এই গায়ক।

‘সাজনা রে’ গানের ভিডিওটি:-

.

ডেইলি-বাংলাদেশ/টিএএস/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!