[ বিনোদন ]
হঠাৎ শ্রাবন্তী কেন ঢাকায়?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। দুই বাংলাতেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। ছবিও করছেন এখন এপার-ওপার মিলিয়ে। সেই ধারাবাহিকতায় ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করতে বৃহস্পতিবার রাতে হঠাৎই ঢাকায় এসেছেন তিনি।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং আজ গাজীপুরে হবে। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।
ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ। এতে একটি আইটেম গানে পারফর্ম করবেন সানি লিওন।
উল্লেখ্য, সর্বশেষ তাকে বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে তিনি তাহসানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!