হঠাৎ করেই পেশীবহুল শ্রাবন্তী!
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে হঠাৎ করেই আলোচনা শুরু হয়েছে। তার পালোয়ান ভঙ্গিমার পোজ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। নেট দুনিয়ায় অনেকেই বলছেন, কেন তার পালোয়ান হওয়ার ইচ্ছা জাগলো?
শনিবার থেকে তার গুণগ্রাহী বা ভক্তদের মনে প্রতিনিয়ত নানা ধরনের প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে শেয়ার করা দুটি ছবি দেখেই মূলত এমন প্রশ্নের উদ্রেক হয়েছে।
একটি ছবিতে শ্রাবন্তীকে হলুদ রঙের লং ম্যাক্সি পরা অবস্থায় দেখা যায়। মুখটা একটু গম্ভীর? অদ্ভুত ব্যাপার হল, নায়িকার মাথা থেকে পা পর্যন্ত ঠিকই আছে কিন্তু হাত বদলে সেখানে যাচ্ছে সবুজ টি-শার্ট পরা কোনো ‘মাসল ম্যান’-এর হাত! ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘মাসল যখন শব্দের চেয়েও জোরে কথা বলে।’

তবে এর পরের ছবিতে রহস্য উন্মোচিত হয়। সেখানে দেখা যায়, হাত বদল হয়নি শ্রাবন্তীর। জিম ট্রেনার মিঠুন সাহার পেশীবহুল দুই হাত নিয়ে সুকৌশলে এমন পোজ দিয়েছেন অভিনেত্রী। যেটা এক ঝলক যে কেউ ঘাবড়ে দেবে। শুধু শ্রাবন্তী নন, নিজের মাথাটিকেও অত্যন্ত কৌশলে লুকিয়েছেন মিঠুন।
শ্রাবন্তীর এমন ব্যতিক্রমী পোজের ছবির কারণেই হেসে কুটি কুটি হয়েছে তার ভক্তরা। এতে অনেকেই মজার মজার সব মন্তব্য করেছেন।
ডেইলি বাংলাদেশ/জেডআর