[ বিনোদন ]
মুক্তি পেল রানু-হিমেশের ‘তেরি মেরি কাহানি’ (ভিডিও)
রানু মণ্ডল এবং হিমেশ রেশমিয়ার ‘তেরি মেরি কাহানি’ শ্রোতাকে অবাক করেছে। এবার তাদের সুরের মূর্ছনায় ভাসতে প্রকাশ্যে এল পুরো গান। ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবির এই গানটি মুক্তি পেয়েছে বুধবার।
আর এই ‘তেরি মেরি কাহানি’ দিয়েই বলিউডে যাত্রা শুরু করলেন ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল। গানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া ও সোনিয়া মান।
রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মণ্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে।
এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোতে। সেই মঞ্চেই তার গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তার ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক।
ভিডিও দেখুন এখানে
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!