ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

চুম্বনের পরেও নাকি রাশমিকা সিঙ্গেল! (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ২৯ জুলাই ২০১৯
চুম্বনের পরেও নাকি রাশমিকা সিঙ্গেল! (ভিডিও)
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত শুক্রবার (২৬ জুলাই) মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ‘ডিয়ার কমরেড’ সিনেমাটি। এতে নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা।

এদিকে, সিনেমাটি মুক্তির আগে এর ট্রেইলারে বিজয়ের সঙ্গে রাশমিকার চুম্বন দৃশ্য নিয়ে বেশ আলোচনা হয়। এমনকি তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়। আরো শোনা যায়, নায়িকার ঠিক হওয়া বিয়েও নাকি চুম্বনে ভেঙে যায়।

এদিকে সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন রাশমিকা।

এ অভিনেত্রী বলেন, যদি সবাই ট্রেলারের কথা বাদ দিয়ে শুধু চুম্বন নিয়ে কথা বলে তাহলে বোঝা যায়, সবার চিন্তাধারা কেমন। আমার মতো যারা অভিনয়শিল্পী, তারা কাল্পনিক একটি চরিত্রকে ফুটিয়ে তোলে মাত্র, মানুষ এটিকে বাস্তব মনে করে কীভাবে!

বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি অস্বীকার করেন রাশমিকা। পাশাপাশি জানান, তিনি এখনো সিঙ্গেল। বিয়েটিও ভেঙে গেছে।

ছবিতে তাদের চুমুর ভিডিও:-

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!