ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের জন্য কেমন পাত্র চান রাশমিকা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ২৩ জুলাই ২০১৯
বিয়ের জন্য কেমন পাত্র চান রাশমিকা?
ছবি: সংগৃহীত

এবার গুঞ্জন উঠেছে, সহশিল্পী বিজয় দেবরকোন্ডার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রাশমিকা মান্দানা। ভারতের দক্ষিণী সিনেমার এ অভিনেত্রী সম্প্রতি তার সিনেমার প্রচারে গিয়ে প্রেমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। এ সময় রাশমিকা জানান, ব্যক্তিগত জীবনের এসব বিষয়ের ব্যাখ্যা করবেন না তিনি।

তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র পছন্দ? এমন প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, মানুষটিকে আকর্ষণীয় হতে হবে। সে সবসময় আমাকে নিয়ে ভাববে। যে রোমান্স করার জন্য পাগল হয়ে থাকবে তাকেই বিয়ে করবো। আমার কাছে বয়সের ব্যবধান কোনো বিষয় না। কিন্তু মানুষটি রোমান্স ও ভালোবাসায় পারদর্শী না হলে তা হবে হতাশাজনক।

প্রসঙ্গত, কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাশমিকা মান্দানা। ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। এ পর্যন্ত কন্নড় ও তেলেগু ভাষার সাতটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে আরো চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!