ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মায়ের অক্লান্ত পরিশ্রমেই আজকের পপি

বিনোদন প্রতিবেদক-
প্রকাশিত: ১৪:০৯, ১২ মে ২০১৯
মায়ের অক্লান্ত পরিশ্রমেই আজকের পপি
ছবি: সংগৃহীত

আজ আন্তর্জাতিক মা দিবস। এই দিনটিতে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমকে ‘গরবিনী মা সম্মাননা’য় ভূষিত করা হচ্ছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হবে।

বিষয়টি নিয়ে পপি বলেন, আমি আজকের যা কিছু তার পুরো কৃতিত্বই আমার মায়ের। আমার আজকের গড়ে উঠাতে মাকে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে যেতে সাহস জুগিয়েছেন আমার বাবা। নেপথ্যে মায়ের অক্লান্ত পরিশ্রমেই আমার আজকের পপি হয়ে ওঠা। আমার মায়ের সংগ্রামী জীবনকে মূল্যায়িত করে, আমার সফলতাকে বিবেচনা করে আমার মাকে গরবিনী মা সম্মাননা দেয়ার উদ্যোগকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। 

তিনি বলেন, চলচ্চিত্রে আমার সাফল্যের জন্য মা সম্মাননা পাচ্ছেন, এটাই আমার জীবনের শ্রেষ্ঠতম অর্জন। তাই আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় একটি দিন হতে যাচ্ছে। 

পপি আরো বলেন, আজকের দিনে বার বার শুধু বলতে চাই, আম্মু আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিন্তু তোমাকে তা বলে হয়ে ওঠে না। তোমাকে নানা সময় অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা করে দিও। আর আমাদের সব ভাইবোনদের তুমি তোমার আশীর্বাদের মধ্যে রেখো সবসময়। 

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!