ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে রড পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি  
প্রকাশিত: ০৩:৪৮, ২৪ মার্চ ২০২০
ঈশ্বরদীতে রড পড়ে শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদীতে রড পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণসামগ্রী ভেঙে পড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম আব্দুল খালেক।  

সোমবার দুপুরে প্রকল্পের ১ নম্বর ইউনিটের কাছে কর্মরত অবস্থায় রড ভেঙে পড়ায় ওই শ্রমিক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা যান তিনি।

নিহত আব্দুল খালেক উপজেলার পাকশী ইউপির রূপপুর জিগাতলা এলাকার আব্দুল গফুরের ছেলে।  

Advertisement

এ ব্যাপারে কোম্পানির কর্মকর্তা আবদুল্লাহ জানান, প্রয়োজনীয় ব্যবস্থা থাকার পরও অসাবধানতার কারণে খালেকের মৃত্যু হয়েছে। কোম্পানির নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

 ঈশ্বরদী থানা পুলিশের ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!