শুক্রবার অ্যালামনাইয়ের চতুর্থ বার্ষিক সভায় জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ সময়কাল পর্যন্ত দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি-সম্পদাক ছাড়া সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, যুগ্ম-সম্পাদক খালেদ মোহাম্মদ ফয়সাল আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক তারেকুর রহমান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম এবং সাংস্কৃতিক সম্পাদক মি. অঞ্জয় রঞ্জন দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সজল আহমেদ, অয়ন বসাক এবং ময়ূরী রাণী দে।
.png)
উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি ও বিভিন্ন ভাষা ও সংস্কৃতি বিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২০ সালে যাত্রা শুরু করে।