বুধবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ১৫টি পদের মধ্যে শুধু সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সম্পাদক পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে অধ্যাপক আইরিন আক্তার এবং অধ্যাপক মাহাতাব উদ্দিন আহমেদ আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। অন্যজন অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।
.png)
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি ফলাফল ঘোষণা করেন। এতে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক আইরিন আক্তার ১৯১টি ভোট পেয়ে জয়লাভ করেছেন।
এছাড়া নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক সোহেল রানা, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে মাসুম শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রায়হান শরীফ, নির্বাহী সদস্য পদে আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, আমিনা ইসলাম, আমিনুর রহমান খান, খো. লুৎফুল এলাহী, নাহিদ আখতার, বোরহান উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং মো. আবদুস সবুর বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন।