ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত যুগল আটক

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬, ৭ নভেম্বর ২০২৪
বেরোবিতে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত যুগল আটক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভবন। ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুগলকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। যুগলটি বহিরাগত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ভিসি মাঠে অভিযান চালিয়ে ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে আরো ১৫ জনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে এই সব মানুষদের আটক করে পরবর্তীতে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। আমরা এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধ রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এরই মধ্যে মাদক এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!