ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১১ অক্টোবর ২০২৪
শাবিপ্রবির হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার
ফটো কোলাজ- ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

ইফতেখার আহমেদ বলেন, হলের বি ব্লকের ৪১৭ নম্বর কক্ষ থেকে একটি জিআই পাইপ, ৪১৯ নম্বর কক্ষ থেকে একটি রড, সি ব্লকের ৪২৩ নম্বর কক্ষ থেকে একটি জিআই পাইপ ও একটি মদের বোতল, সি ব্লকের ৪২৪ নম্বর কক্ষ থেকে এক বস্তা জিআইপাইপ, একটি টি রামদা, কিছু নেশা সরঞ্জাম, দুটি চাকু, একটি রড, এ ব্লকের ২০২ নম্বর কক্ষ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি জিআই পাইপ পাওয়া গেছে।

Advertisement

গত ৮ ও ১০ অক্টোবর দুদিন তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতেন বলে জানান প্রভোস্ট।

তিনি বলেন, আমরা সব রুমে তল্লাশি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। এরপর প্রশাসন যে সিদ্ধান্ত নিবে আমরা সে অনুযায়ী কাজ করবো।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহপরাণ হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী মদ ও একটি রিভলভার পেয়েছিল শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!