ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ১১ অক্টোবর ২০২৪
মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: প্রতীকি

বেনাপোলে মাছের ঘের থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বেনাপোল পৌরসভাস্থ ছোট আচড়া এলাকার বাবলুর মাছের ঘের থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ওয়াহিদুজ্জামান (৩৫)। তিনি ওই মাছের ঘেরের নাইটগার্ড ছিলেন। তার বাবার নাম মিসার আলি।

লাশ শনাক্ত করে বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবগত করে স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে বেনাপোল পোর্ট পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

জানা যায়, নিহত ওয়াহিদুজ্জামান গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!