বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের উপ পরিচালক মোহাম্মদ আলী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে তাদের এ দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। এই নিয়োগ আদেশ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
.png)
এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়সাল-ই-আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা বাঁধন নতুন দায়িত্ব পেয়েছেন। তাদের এই নিয়োগ আদেশ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।