ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে ক্লাস শুরু ২৯ সেপ্টেম্বর

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বেরোবিতে ক্লাস শুরু ২৯ সেপ্টেম্বর
ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৯ সেপ্টেম্বর রোববার থেকে ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় অনলাইনে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়।
 
এছাড়া গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।

গত ১৭ জুলাই থেকে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় অনর্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!