রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
এর আগে, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। এর মধ্যে পদত্যাগ না করলে ইউজিসি ঘেরাও করার হুমকি দেন তারা।
.png)
প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে হঠাৎ এক বিজ্ঞপ্তি দিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ইউজিসি। বিশ্ববিদ্যালয় বন্ধের সেই নির্দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থাকা অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দিয়েছিলেন বলে জানা যায়।